শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে জাতিসংঘের উদ্বেগ

জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি রোহিঙ্গা গণহত্যা মামলার রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক আদালতের রায় নিয়ে জাতিসংঘের উদ্বেগ

রোহিঙ্গা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায় জবাবদিহি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত কেলি ই. কারি। তিনি বলেন, সদস্য দেশগুলোর উচিত রায় বাস্তবায়নে সহায়তা করা।

মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত কেলি ই. কারি সম্প্রতি বাংলাদেশে ১০ দিনের সফর শেষে বলেন, মিয়ানমারের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করলে রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান সম্ভব।

তিনি বুধবার জাতিসংঘের দপ্তরে সাংবাদিকদের জানান, কক্সবাজার ক্যাম্পে নিরাপত্তাহীনতা, মানবিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারে চলমান সংঘাত রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

কেলি বলেন, আইসিজে-তে গাম্বিয়ার করা রোহিঙ্গা গণহত্যা মামলার রায় রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের স্বীকৃতি দেবে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করবে। তিনি উদ্বেগ প্রকাশ করেন যে, মিয়ানমারে মুসলিমবিরোধী মনোভাব উসকে দেয়া হচ্ছে এবং রায়ের পর পরিস্থিতির আরো অবনতি ঘটতে পারে।

বিশেষ দূত কেলি ই. কারি জানান, মিয়ানমারের জান্তা সরকার উগ্র বৌদ্ধ সংগঠনগুলোর সাথে যোগাযোগ করছে, যা সহিংসতা উসকে দিতে পারে। তিনি নতুন সহিংসতা রোধে মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, গণহত্যায় জড়িত কিংবা গণহত্যা রোধে ব্যর্থ ব্যক্তিদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসন ছাড়া বিনিয়োগের শর্তও দিতে পারে বিভিন্ন দেশগুলো।

মিয়ানমারের সব দল-মতের মধ্যে সংলাপের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন কেলি।

বিজ্ঞাপন