পবিত্র রমজান মাস শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে শুরু হতে পারে এই মাস।
রমজান মাসের দৈর্ঘ্য ২৯ অথবা ৩০ দিনের হবে, যা আগামী বছরের ৯ অথবা ১০ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করবে। তবে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হবে।
সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী রমজানের সূচনার আগে ইসলামী চন্দ্র বর্ষপঞ্জির আরও চারটি চন্দ্র মাস অতিক্রম করতে হবে।