সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

গাজায় সৌদি আরবের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

গাজার মানুষের জন্য সৌদি আরবের খাদ্য বিতরণ কার্যক্রম চলছে।

গাজায় সৌদি আরবের খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিদিন হাজারো মানুষের জন্য রান্না করা খাবার বিতরণ করছে সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ)।

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে, সৌদি সরকারের এই উদ্যোগে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর মধ্যে প্রতিদিন গরম খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুই সংস্থার কর্মীরা ২৪ হাজার ৮০০ প্যাকেট রান্না করা খাবার অভাবী পরিবারগুলোর মধ্যে বিতরণ করেন।

এ কর্মসূচির আওতায় দেইর আল-বালাহ ও আল-কারারাসহ গাজার বিভিন্ন এলাকার অসহায় পরিবারগুলোকে সহায়তা প্রদান করা হচ্ছে। খাদ্য প্রস্তুত, রান্না ও বিতরণের প্রতিটি পর্যায়ে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সৌদি আরবের চলমান ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে গাজায় খাদ্য ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে, গত ৪ নভেম্বর, তাঁবু ও খাদ্যসামগ্রীভর্তি একটি ত্রাণবহর গাজায় প্রবেশ করে, যা বাস্তুচ্যুত ও সংকটাপন্ন পরিবারগুলোর জন্য সহায়তা হিসাবে পাঠানো হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনায় ২০২৩ সালের নভেম্বরে গাজার জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করে কেএসরিলিফ। সংস্থাটির ‘সাহেম’ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এ তহবিল সংগ্রহ করা হচ্ছে।

গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে খাদ্য, আশ্রয় ও অন্যান্য জরুরি সামগ্রী সরবরাহের মাধ্যমে সৌদি আরবের কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন