রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে পুরুষদের বিক্ষোভ।

সুইজারল্যান্ডে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

সুইজারল্যান্ডের রাজধানী বার্নে নারীর প্রতি বিদ্বেষ, বৈষম্য ও সহিংসতার বিরুদ্ধে শত শত পুরুষ বিক্ষোভ করেছেন। শনিবার (১৪ নভেম্বর) দেশটির পার্লামেন্ট ভবনের সামনে অনুষ্ঠিত এই বিক্ষোভে আন্দোলনকারীরা নারীর প্রতি সহিংসতা বন্ধে পুরুষদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

আন্দোলনকারীদের মতে, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু নারীদের নয়, পুরুষদেরও সোচ্চার হতে হবে। তারা জানান, অনলাইনে কিশোর ও তরুণদের মধ্যে নারীবিদ্বেষী মনোভাব ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভের অন্যতম আয়োজক, সমাজকর্মী ক্রিস্টোফ গোস্তেলি বলেন, “আমরা পুরুষরাও সমস্যার অংশ। আর সেই সমস্যা হলো নারী জনগণের বিরুদ্ধে সহিংসতা। আমাদের সোচ্চার হতে হবে।”

সুইজারল্যান্ডে তরুণদের মধ্যে পুরুষতান্ত্রিক ও আধিপত্যবাদী দৃষ্টিভঙ্গি ছড়িয়ে পড়ার বিষয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ১৮ থেকে ২৪ বছর বয়সী পুরুষদের মধ্যে আধিপত্যনির্ভর ধারণা রয়েছে।

বিচারমন্ত্রী বিট ইয়ান্স বলেন, “দেশে সংঘটিত সহিংস অপরাধের প্রায় ৮০ শতাংশের জন্য দায়ী পুরুষরা।” তিনি উল্লেখ করেন, ধর্ষণের ঘটনায় অপরাধীদের মধ্যে পুরুষের হার প্রায় ৯৯ শতাংশ।

বিক্ষোভের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পুরুষদের আরও জোরালো ভূমিকা নিশ্চিত করার দাবি উঠেছে।

বিজ্ঞাপন