শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষোভে বাসে আগুন

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরায়।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষোভে বাসে আগুন

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এক বাইসাইকেল চালক বাসের ধাক্কায় নিহত হয়েছেন। নিহতের নাম মহিবুল মোল্লা। শনিবার (১৪ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিবুল চন্দ্রদিঘলিয়া হাট থেকে কেনাকাটা করে বাড়ি ফিরছিলেন। এসময় খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি এসি বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি নিহত হন এবং আরও তিন পথচারী মারাত্মক আহত হন।

এ ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, এই দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন