শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে উদ্বেগ

রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমার মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে উদ্বেগ।

রামগড় সীমান্তে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে উদ্বেগ

খাগড়াছড়ির রামগড় সীমান্তের ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্য অংথৈইপ্রু মারমার (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী ফেনীরকুল এলাকার বরই বাগান নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অংথৈইপ্রু মারমা শুক্রবার বিকেলে ফেনী নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন। রাত হয়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তার পরিবার খোঁজাখুঁজি শুরু করে। শনিবার সকালে ফের খোঁজার সময় মরদেহটি প্রথমে ঘাসের বস্তা এবং পরে ব্লকের সাথে আটকে ভাসতে দেখা যায়।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন। নিহতের ছেলে থংগো মারমা জানান, তার বাবার মাথায় গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করেন যে, বিএসএফ হয়তো হত্যার পর মরদেহ নদীতে ফেলে দিয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নাজির আলম জানান, নিহতের কপালে জখমের চিহ্ন রয়েছে এবং ঘটনাস্থলটি সরু ও কংক্রিটের ব্লক রয়েছে। তিনি জানান, নিহতের ছেলে মামলা করতে চান এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ ও প্রকৃত রহস্য উদঘাটিত হবে।

বিজ্ঞাপন