শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বাঁশখালীতে একই ঘর থেকে বাবা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বাঁশখালীতে একই ঘর থেকে সাত মাস বয়সী যমজ দুই কন্যাশিশু ও তাদের বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুইছড়ি মওলার পাড়ায় শ্বশুরবাড়ির একটি ঘর থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

নিহত বাবার নাম মো. জাহেদ, তিনি বাঁশখালীর সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও সাবেক ইউপি চেয়ারম্যান বদিউল আলমের ছেলে। নিহত দুই শিশুর নাম জাসিয়া জান্নাত ও জারিন জান্নাত।

পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে যমজ সন্তানদের জন্য দোয়া করতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মসজিদে যান জাহেদের স্ত্রী। যাওয়ার সময় দুই শিশুকে বাড়িতে রেখে যান জাহেদ। বিকেলে বাড়ি ফিরে পরিবারের সদস্যরা ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান।

পরিবারের সদস্যরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে বিছানায় দুই শিশুর মরদেহ এবং ঘরের একটি পিলারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জাহেদের মরদেহ দেখতে পান।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, পারিবারিক কলহ কিংবা মানসিক হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন