সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবি-১৯ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক ও ডেটোনেটর জব্দ করেছে।
আজ শনিবার ভোরে কানাইঘাটের নুনছড়া চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়, যেখানে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর এবং ১১টি ফিউজ জব্দ করা হয়।
বিকেলে ১৯ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুহেল আলম এই তথ্য জানান। তিনি বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার রয়েছে এবং চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।