শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে আটকে নারী

জামালপুরের শূন্যরেখায় ৫ দিন ধরে আটকে রয়েছেন এক নারী, ভারত ও বাংলাদেশ তাঁকে নিতে রাজি নয়।

জামালপুর সীমান্তের শূন্যরেখায় ৫ দিন ধরে আটকে নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তে গত পাঁচ দিন ধরে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী। ভারত ও বাংলাদেশ, উভয় দেশই তাঁকে নিজেদের ভূখণ্ডে নিতে রাজি হয়নি।

স্থানীয়দের জানান অনুযায়ী, ওই নারী কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তিনি কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। তীব্র রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তাঁর সময়।

গত মঙ্গলবার সকালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে। তিনি শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন।

জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি এবং অসংলগ্ন কথাবার্তা বলেন বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন