আফগানিস্তানের তালেবান সরকার নারীদের চিকিৎসার ক্ষেত্রে পুরুষ চিকিৎসকদের জন্য অঘোষিত নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার ফলে, পুরুষ সঙ্গী বা নারী নার্স ছাড়া নারী রোগীদের চিকিৎসা প্রদান করা যাবে না।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই তথ্য প্রকাশ করেছে। আফগানিস্তানের সরকারি হাসপাতালের একজন চিকিৎসক নিশ্চিত করেছেন যে, তালেবান যোদ্ধারা এই নির্দেশনা মানতে পুরুষ চিকিৎসকদের বাধ্য করছে।
চিকিৎসকটি জানান, রোগীর অবস্থা গুরুতর হলেও এই নির্দেশনা না মানার কোনো সুযোগ নেই। এর ফলে নারীদের স্বাস্থ্যসেবায় মারাত্মক প্রভাব পড়ছে।
২০২৪ সাল থেকে তালেবান সরকার নারীদের চিকিৎসাবিদ্যা পড়া বন্ধ করে রেখেছে এবং হাসপাতালগুলোতে নারী চিকিৎসক নিয়োগও বন্ধ রয়েছে।
এছাড়া, যেসব নারী চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন, তাদের সঙ্গেও মাহরাম রাখার বাধ্যবাধকতা রয়েছে। এই পরিস্থিতি নারীদের চিকিৎসা সেবায় ব্যাপক বাধা সৃষ্টি করছে।