শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন: রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাধারণ মানুষের চিকিৎসা পাওয়ার কঠিন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন: রাষ্ট্রপতির আহ্বান

সাধারণ মানুষের চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়েছে এবং বেশিরভাগ মানুষের জন্য ন্যায্য চিকিৎসা পাওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় চিকিৎসা সেবা সবার কাছে পৌঁছে দিতে এবং সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটি কর্তৃক আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, "দীর্ঘদিনের দুর্নীতি, অপচয় ও অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসলে স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।"

তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সর্বজনীন, জনবান্ধব ও সাশ্রয়ী স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। রাষ্ট্রপ্রধান আরও বলেন, সাংঘর্ষিক চিন্তাভাবনা বাদ দিয়ে দেশকে নিয়ে ভাবতে হবে এবং পেশাজীবীদের দলীয় রাজনীতি ভুলে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন