শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০ জন।

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬০

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬০ জন। ঢাকা বিভাগে ৯২৪ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৬১ জন, খুলনা বিভাগে ২২৪ জন, রাজশাহী বিভাগে ২১৬ জন, রংপুর বিভাগে ৬৩ জন, বরিশাল বিভাগে ১৮৫ জন এবং সিলেট বিভাগে ১১ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৬২৮ জন। তাদের মধ্যে ১ লাখ ৫১ হাজার ২৩২ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৫ হাজার ৯১৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

এই সময়ের মধ্যে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৮১ জন মারা গেছেন।

বিজ্ঞাপন