বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯০ জন

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯০ জন।

ডেঙ্গুতে একদিনে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯০ জন

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৯০০ জন ডেঙ্গু রোগী।

ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৭৮০ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ২৪৯, চট্টগ্রামে ২৪২, খুলনায় ২২৬, ময়মনসিংহে ৮৫, রাজশাহীতে ১৯৮, রংপুরে ১০৯ এবং সিলেটে ১১ জন আক্রান্ত হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন