ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পরে বাতাসের গতি বৃদ্ধি পেয়ে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
এদিকে, আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ৭৮ শতাংশ ছিল। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার এই পরিবর্তন ঘটবে।