বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাত ১টার মধ্যে তিন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ তিন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

রাত ১টার মধ্যে তিন জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

রাত ১টার মধ্যে ঢাকাসহ দেশের তিন জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৯ নভেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা, কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞাপন