হামে ১ হাজার ২৮৪ শিশুর মৃত্যুর দায় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন স্বীকার করেছেন। আজ সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, "দায়ী আমি। আমাকে ফাঁসি দেন, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা।" তিনি জানান, তিনি কাউকে দোষারোপ করতে চান না এবং এই পরিস্থিতিকে তার ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে দেখছেন।
সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, "আমি চেষ্টা করছি। আমার সরকারেরও দোষ নয়, এটা আমার ব্যর্থতা। আমি চেষ্টা করে যাচ্ছি।"