সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পাবনায় সরকারি সার বিতরণে লুটের অভিযোগ, ৬১১ বস্তা সার চুরি

পাবনায় সরকারি সার বিতরণকালে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।

পাবনায় সরকারি সার বিতরণে লুটের অভিযোগ, ৬১১ বস্তা সার চুরি

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় জনতা ডিলারের ঘর ভেঙে ৬১১ বস্তা সার লুট করে নিয়ে গেছে।

আজ সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষক ও জনতার মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়।

এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে এবং সেখান থেকে সার নিয়ে যায়। জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে বিতরণ করা হয় মাত্র ১৭০ বস্তা। বর্তমানে মজুদ রয়েছে ৪০০ বস্তা এবং লুট হয়েছে ৬১১ বস্তা।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন