সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শ্রমিকপক্ষের প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ

শ্রমিক পক্ষের প্রস্তাবে নতুন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের দাবি।

শ্রমিকপক্ষের প্রস্তাবে ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ন্যূনতম ৩২ হাজার টাকা প্রস্তাব করেছে শ্রমিক পক্ষ।

মজুরি বোর্ডের কাছে এই প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে মালিকপক্ষ ৭ দিন সময় চেয়েছে, তবে বোর্ড তাদের ৪ দিন সময় দিয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন বাবুল আখতার। প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা, শিক্ষানবীশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এর জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন দেওয়ার পরও ৭টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

বৈঠক শেষে জানানো হয়, ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে এবং শ্রমিকরা এটি জানুয়ারি মাসে হাতে পাবেন।

এদিকে, 'গ্রহণযোগ্য' বেতন কাঠামোর দাবিতে দুপুরে মজুরি বোর্ডের অফিসের সামনে সমাবেশের আয়োজন করে বিভিন্ন সংগঠন।

বিজ্ঞাপন