সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আশুলিয়া-সাভারে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা

আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলের শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন, পরিস্থিতি স্বাভাবিক।

আশুলিয়া-সাভারে শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা

আজ সোমবার সকালে আশুলিয়া-সাভার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে, শিল্পাঞ্চল জুড়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শ্রমিকেরা স্বাভাবিক দিনের মতো তাদের কর্মস্থলে এসে উৎপাদন শুরু করেছেন।

ওসি জানিয়েছেন, শ্রমিক অসন্তোষকে পুঁজি করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে একটি চক্র কাজ করছে। পুলিশ ইতোমধ্যে ১১টি মামলা দায়ের করেছে এবং সেসব মামলায় বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

যদিও শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে নরসিংহপুর এলাকার একটি কারখানার শ্রমিকেরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করছে।

বিজ্ঞাপন