সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০টি কক্ষ পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) সকালে নরসিংহপুর এলাকায় মন্ডল মার্কেটের পেছনে নুরুল ইসলামের বাসায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ কলোনির এক কক্ষে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কলোনির পাশে অবস্থিত দুইটি গার্মেন্টসের পানির লাইনের সাহায্যে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তবে, অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে তারা।