রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে বরিশল ইউনিয়ন করার প্রতিবাদে এলাকাবাসী সড়ক ও রেলপথ অবরোধ করেছেন। আজ রোববার সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় বিক্ষোভ শুরু করে স্থানীয়রা।

অবরোধের ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। ৪ জুন গেজেট প্রকাশের মাধ্যমে এই পরিবর্তন কার্যকর হয়।

বাসুদেব ইউনিয়নবাসী শুরু থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে। সম্প্রতি তিনটি ইউনিয়ন নিয়ে বরিশল নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব করা হয়।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দপ্তরিক চিঠি পাঠিয়েছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন