রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মহাখালী ও মিরপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

রাজধানীর মহাখালী ও মিরপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাশকতা নাকি দুর্ঘটনা তা নির্ধারণ করা হয়নি।

মহাখালী ও মিরপুরে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা

রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ডে দুইটি এবং মিরপুরের পল্লবী মেট্রো স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, এই অগ্নিকাণ্ডের প্রকৃতি নাশকতা নাকি দুর্ঘটনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গতকাল শনিবার মধ্যরাতে মহাখালী বাসস্ট্যান্ডে সোহাগ পরিহবহন ও ইউনাইটেড বাসে আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। এরপর বাস শ্রমিকেরা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান হোসাইন জানান, রাত ১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর পান। তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অন্যদিকে, মিরপুরে রাত ১০টার দিকে পল্লবী মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালক ও হেলপার দ্রুত বাসের আসন সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি।

বিজ্ঞাপন