শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রাজধানীর পাইকপাড়া থেকে ২০ ককটেল ও অস্ত্র উদ্ধার

রাজধানীর পাইকপাড়া থেকে পুলিশের অভিযানে ২০ ককটেল ও অস্ত্র উদ্ধার হয়েছে।

রাজধানীর পাইকপাড়া থেকে ২০ ককটেল ও অস্ত্র উদ্ধার

রাজধানীর মিরপুরের পাইকপাড়া আনসার ক্যাম্প এলাকায় পুলিশের অভিযানে ২০টি ককটেল, ৪১টি মশালের লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল ও নরম কর্কশিট উদ্ধার করা হয়েছে। বুধবার রাত ১২টার পর এই অভিযান পরিচালিত হয়।

মিরপুর মডেল থানার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আনুমানিক রাত ১২টা ১০ মিনিটে অভিযান শুরু করে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি, প্রায় দুই লিটার কেরোসিন তেল এবং নরম কর্কশিট অন্তর্ভুক্ত রয়েছে।

উদ্ধারের পর বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটকে (এসআরইউ) অবহিত করা হয়। রাত প্রায় পৌণে ২টায় এসআরইউর প্রশিক্ষিত বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। মিরপুর মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন