শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন ১৯ নভেম্বর থেকে চালু হচ্ছে।

ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চালুর ঘোষণা

পাবনা-ঢাকা-পাবনা রুটে নতুন একটি জোড়া আন্তঃনগর ট্রেন আগামী ১৯ নভেম্বর থেকে চালু হতে যাচ্ছে। রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ সংক্রান্ত প্রস্তাব গত ৪ নভেম্বর অনুমোদন করেছে।

৮০৮ নং ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে এবং বেলা ২টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। অপর দিকে, ৮০৭ নং ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ বেলা ৩টা ২৫ মিনিটে ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং রাত ৯টা ২০ মিনিটে পাবনা পৌঁছাবে।

নতুন ট্রেনটি আপ ও ডাউন উভয় পথে দাশুরিয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর এবং ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটি উদ্বোধন করবেন।

বর্তমান সরকারের নির্বাচনী ইশতিহারের সাথে সঙ্গতি রেখে সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার অংশ হিসেবে এই ট্রেন চালু করা হচ্ছে। নতুন এই ট্রেন চালুর মাধ্যমে ঢাকা-পাবনা রুটে আন্তঃনগর রেল যোগাযোগ সংযোজন হবে।

বিজ্ঞাপন