বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাবির জগন্নাথ হলে রাত ১০টার পর ছাদে ওঠা নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে রাত ১০টার পর ছাদে ওঠা নিষিদ্ধ করা হয়েছে।

ঢাবির জগন্নাথ হলে রাত ১০টার পর ছাদে ওঠা নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল কর্তৃপক্ষ নেশাখোর ও বহিরাগতদের আড্ডা ঠেকাতে রাত ১০টার পর সকল ভবনের ছাদে ওঠা নিষিদ্ধ করেছে। আজ বৃহস্পতিবার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হলের বিভিন্ন ভবনের ছাদে নেশাখোর কিছু বহিরাগতদের অবস্থান করতে দেখা যাচ্ছে। এর ফলে আবাসিক ছাত্রদের নিরাপত্তা এবং হলের শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

হল কর্তৃপক্ষ জানায়, হলের প্রাঙ্গণে এবং ভবনের ছাদে বহিরাগতদের অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। রাত ১০টার পর সকলের জন্য ছাদে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

হল প্রশাসন আবাসিক ছাত্রদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেছে, ছাদে বা প্রাঙ্গণে কোনো বহিরাগত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখা মাত্রই তাৎক্ষণিকভাবে হল প্রশাসন অথবা দায়িত্বরত শিক্ষককে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্যকারী বা বহিরাগতদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞাপন