ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ শোক দিবস পালিত হচ্ছে। ১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতের মর্মান্তিক দুর্ঘটনায় জগন্নাথ হলের ছাদ ধসে প্রাণ হারান ৪০ জন, যার মধ্যে ২৬ জন ছিলেন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী।
এই শোক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কালো পতাকা উত্তোলন, জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা এবং কালো ব্যাজ ধারণের মাধ্যমে শোকের কর্মসূচি শুরু হবে।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি শোক র্যালি শুরু হয়। র্যালিটি জগন্নাথ হল স্মৃতিসৌধে গিয়ে শেষ হয়, যেখানে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হয়।
এছাড়া, এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।
শোক দিবসের কর্মসূচির মধ্যে থাকবে রক্তদান কর্মসূচি এবং রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা।