বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরে শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।

গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এমসি বাজার এলাকায় শ্রমিকরা এই অবরোধ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, ১০ অক্টোবরের আন্দোলনের পর কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্ধারিত দিনে বেতন না পাওয়ায় তারা আবারও আন্দোলনে নেমেছে। গতকাল বুধবার বেতন দেওয়ার তারিখ থাকলেও কর্তৃপক্ষ তাদের বেতন না দিয়ে তালবাহানা করেছে।

এদিকে, কারখানা কর্তৃপক্ষ আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর ফলে শ্রমিকরা সকাল সাড়ে আটটা থেকে মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করতে ও বেতনের বিষয়ে আলোচনা করার প্রস্তাব দেয়। কিন্তু শ্রমিকরা এই প্রস্তাব উপেক্ষা করে অবরোধ চালিয়ে যেতে থাকে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিকদের বেতন দাবিতে মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। তারা মালিক পক্ষের সাথে আলোচনা করার প্রস্তাব গ্রহণ না করে অবরোধ অব্যাহত রেখেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের সরিয়ে দেয়।

পুলিশ কর্মকর্তা আরো জানান, মালিক পক্ষের সাথে আলোচনা করে বেতনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শ্রমিকদের অভিযোগ যে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়া হয়েছে, তা সঠিক নয়।

বিজ্ঞাপন