বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকৃতি

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন নিয়ন্ত্রণে আসলেও গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে কর্তৃপক্ষ।

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, গণমাধ্যমকে তথ্য দিতে অস্বীকৃতি

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল নামের ওষুধ কারখানায় লাগা আগুন বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা ৫৫ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের সহায়তায় চার ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার কারণ হতে পারে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা যান্ত্রিক ত্রুটি। এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিনজন কর্মী আহত হলেও কারখানার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনের কারণে কারখানার কেমিক্যাল, উৎপাদন যন্ত্রপাতি এবং অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলাও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ বুধবার রাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কারখানায় নিরাপত্তাকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করলেও শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় গণমাধ্যমকর্মীদের সাথে কর্তৃপক্ষের অসহযোগিতার অভিযোগ উঠেছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, ডাম্পিংয়ের কাজ শেষ হওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা কারখানা ত্যাগ করেন। তবে আগুনের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

বিজ্ঞাপন