রাজধানীর মিরপুর ও পল্লবী এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা এবং নৈরাজ্য বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
পল্লবীর কথিত কিশোর গ্যাং গ্রুপের প্রধান ও কথিত সন্ত্রাসী আশিকের বাড়িসহ বেশ কয়েকটি বাসায় তল্লাশি চালানো হয়। এই অভিযানের উদ্দেশ্য ছিল এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসা-প্রতিষ্ঠানে দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা।
অভিযানের সময় বেশ কয়েকটি বাসা থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা এবং নাকের নোলকসহ বিভিন্ন স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক করা হয়েছে কয়েকজনকে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশেষ অভিযান এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পরিচালিত হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।