বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশ, তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতি তুলে ধরতে হবে

প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতি তুলে ধরার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশ, তরুণ প্রজন্মের কাছে সংস্কৃতি তুলে ধরতে হবে

প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন। বুধবার সচিবালয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের এক সভায় তিনি বলেন, তরুণদের মধ্যে সংস্কৃতির সঠিক পরিচিতি ঘটানো হচ্ছে না।

সভায় প্রধানমন্ত্রী শিল্পকলা একাডেমিকে আরও সক্রিয় করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন। তিনি লালন উৎসব ও নজরুলবর্ষকে কেন্দ্র করে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

ডিসেম্বর থেকে মে মাস পর্যন্ত সাংস্কৃতিক উৎসবের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়, যেখানে সার্কাস, গ্রামীণ সংস্কৃতি, নৌকা বাইচ, ঘুড়ি উৎসব, ঘোড়দৌড়, পাপেট শো এবং অন্যান্য বৈচিত্র্যময় সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় উপস্থিত প্রতিনিধিরা জুলাই জাদুঘর, প্রত্নতত্ত্ব অধিদপ্তর, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় জাদুঘরের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে শিশুদের কাছে বই পৌঁছানোর উদ্যোগ নিতে বলেন।

সভায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন