রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত হয়েছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফর স্থগিত

মালয়েশিয়া সরকার প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে। আনোয়ার ইব্রাহীমের সফরটি সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণ করা হবে। শনিবার (২৮ নভেম্বর) এই তথ্য জানানো হয়।

আগামী ৭ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহীমের। ঢাকা সফরের সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণের পরিকল্পনা করেছিলেন। সফর শেষে থাইল্যান্ড যাওয়ারও পরিকল্পনা ছিল তার।

নির্ধারিত সফরে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ, কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আনোয়ার ইব্রাহীমের বাংলাদেশ সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন, যা তার প্রথম সরকারি বিদেশ সফর ছিল। এর আগে, ২০২৪ সালের ৪ অক্টোবর বাংলাদেশ সফরে এসেছিলেন আনোয়ার ইব্রাহীম।

বিজ্ঞাপন