শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশ্বাস পানিসম্পদমন্ত্রীর

যশোরের ভবদহের জলাবদ্ধতা সমস্যা আগামী অর্থবছর শেষে সমাধান হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

ভবদহের জলাবদ্ধতা নিরসনে আশ্বাস পানিসম্পদমন্ত্রীর

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা সমস্যা আগামী অর্থবছর শেষে সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার (২৮ নভেম্বর) সকালে যশোরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে চলমান ৮১ কিলোমিটার নদী খননের প্রকল্পটি জুন মাস নাগাদ সম্পন্ন হবে। এর পাশাপাশি আমডাঙ্গায় নতুন খাল খনন এবং শিবসা নদীর পানির ধারাবাহিকতা বজায় রাখতে প্রায় ৯০ কিলোমিটার নতুন খননের পরিকল্পনা রয়েছে।

শহীদউদ্দিন চৌধুরী বলেন, চলতি ও আগামী অর্থবছরের মধ্যে বাকি কাজ শেষ করার আশা করা হচ্ছে। তিনি বলেন, "এতে জলাবদ্ধতা থেকে পরিত্রাণ পাবেন ভুক্তভোগীরা।"

এর আগে, বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত প্রকল্প নিয়ে বৈঠকে অংশ নেন সরকারের চার মন্ত্রী-প্রতিমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব।

বিজ্ঞাপন