শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলে ভাঙন রোধে পরিকল্পনার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলে ভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস দিয়েছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

মোংলা-ঘাষিয়াখালী নৌ চ্যানেলে ভাঙন রোধে পরিকল্পনার আশ্বাস পরিবেশ প্রতিমন্ত্রীর

মোংলা-ঘাষিয়াখালী আন্তর্জাতিক নৌ চ্যানেলের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি ভাঙন রোধ ও জনপদ সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাগেরহাটের রামপাল অংশের রমজাইপুর এলাকায় ভাঙন পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের বলেন, দেড় মাস আগে এই চ্যানেলের ভাঙন পরিদর্শনের পর নেওয়া উদ্যোগের প্রেক্ষিতে রমজাইপুর এলাকায় জিও ব্যাগ ফেলা হচ্ছে।

শেখ ফরিদুল ইসলাম জানান, ভাঙন রোধে এবং গ্রাম সুরক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি। তিনি বলেন, "এখানে স্টাডি করে কাজ করতে হবে। কারণ এখানে জিও ব্যাগ ফেলার পরও তা আবার ভেঙে পড়ছে।"

তিনি আরও জানান, নদীর বাঁকগুলো কিভাবে ঠিক বা সোজা করা যায় সেটাও সরেজমিনে দেখা হচ্ছে। বাঁকের কারণে স্রোতের আঘাতে অপর পাড়ের ভাঙন অব্যাহত রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড ও বিআইডব্লিউটিএ এখানে খনন কাজ করছে। তাদেরকে নিয়ে ভাঙন রোধে যৌক্তিক সমাধানে যেতে হবে, যেন এই জনপদের মানুষগুলো ভাঙনের শিকার থেকে মুক্তি পায়।

তিনি বলেন, "কারণ তাদের বাড়ীঘর ও কৃষি জমি বিলিন হচ্ছে।" পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় সমীক্ষা শেষে তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠালে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন