শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬: সাহসী গল্পের উদযাপন

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬ সমাপ্ত, সাহসী গল্পের উদযাপন।

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬: সাহসী গল্পের উদযাপন

নয় দিনের জন্য কাতারের দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬ শেষ হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসবের পর্দা নামল।

দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই) আয়োজিত এই উৎসবে বিভিন্ন বিভাগে ৩ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারের আমিরের বোন শেখা আল-মায়াসা বিনতে হামাদ বিন খলিফা আল থানি, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী ড. আবদুল্লাহ বিন আবদুলআজিজ বিন তুর্কি আল-সুবাইসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি।

সুদানের চলচ্চিত্র নির্মাতা আমজাদ আল-নুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা এলিয়া সুলেইমান, আলোকচিত্রী ব্রিজিত লাকম্ব ও নির্মাতা আহমেদ আল-বাকেরসহ বিভিন্ন দেশের চলচ্চিত্রশিল্পী অংশগ্রহণ করেন।

উৎসব পরিচালক ফাতমা হাসান আল-রেমাইহি সমাপনী অনুষ্ঠানে বলেন, 'চলচ্চিত্রের মাধ্যমে মানুষের মধ্যে সংযোগ তৈরির গুরুত্ব অপরিসীম।' তিনি আরও জানান, দোহা ফিল্ম ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরগুলোকে স্বীকৃতি দেওয়ার জন্য এই উৎসবের আয়োজন করে।

এবারের উৎসবে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য, মেড ইন কাতার ও আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতা ছিল। উৎসবের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক চলচ্চিত্র সমালোচক ফেডারেশনের (ফিপ্রেসি) পুরস্কারও দেওয়া হয়।

১৯ নভেম্বর শুরু হওয়া এই উৎসবের প্রধান অংশীদার ছিল কাতারা, মিডিয়া সিটি কাতার, ফিল্ম কমিটি ও ভিজিট কাতার।

বিজ্ঞাপন