বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এএফসির কাছ থেকে একসঙ্গে দুটি পুরস্কার অর্জন করেছে। এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এএফসি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্যাংককে অনুষ্ঠিত এএফসি অ্যাওয়ার্ডস ২০২৬ অনুষ্ঠানে এই স্বীকৃতি প্রদান করে।
বাফুফে 'মেম্বার অ্যাসোসিয়েশন অব দ্য ইয়ার'-এর রুবি ক্যাটাগরি এবং গ্রাসরুটস ফুটবলের সিলভার ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে। এই পুরস্কার গ্রহণ করেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. গোলাম গাউস।
গত বছর গ্রাসরুটস ফুটবলে ব্রোঞ্জ জয়ের পর এবার সিলভার ক্যাটাগরিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। পাশাপাশি, প্রথমবারের মতো মেম্বার অ্যাসোসিয়েশন বিভাগেও স্বীকৃতি পেয়েছে বাফুফে।
বাফুফে জানিয়েছে, এই দুটি পুরস্কার দেশের ফুটবলের উন্নয়নে তাদের কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।