বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

লর্ডসে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি ম্যাচের তারিখ ঘোষণা

লর্ডসে ৩ জুন বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি ম্যাচের ঘোষণা করেছে এমসিসি।

লর্ডসে বাংলাদেশ-নেপাল টি-টোয়েন্টি ম্যাচের তারিখ ঘোষণা

ক্রিকেটের ঐতিহাসিক ভেন্যু লর্ডসে আগামী বছরের ৩ জুন বাংলাদেশের বিরুদ্ধে নেপালের একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ এই ম্যাচটির আনুষ্ঠানিক ঘোষণা করেছে।

এটি লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসে একটি বিশেষ ঘটনা, কারণ একই দিনে এখানে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচও অনুষ্ঠিত হবে। এই প্রথমবারের মতো আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেটের ম্যাচ একসঙ্গে অনুষ্ঠিত হতে যাচ্ছে লর্ডসে।

বাংলাদেশের জন্য লর্ডস সফরটি আগামী বছর আরও বিশেষ হতে যাচ্ছে। ১৭ বছর পর মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে ঐতিহাসিক এই মাঠে ফিরবে টাইগাররা। এরপর ৩ জুন নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে তারা।

এমসিসির আয়োজনে ইংল্যান্ড সফরে নেপাল আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষেও ম্যাচ খেলবে। তবে সফরের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে ৩ জুন লর্ডসে বাংলাদেশ ও নেপালের টি-টোয়েন্টি লড়াই।

বিজ্ঞাপন