বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে আর্দা গুলার

রিয়াল মাদ্রিদ আর্দা গুলারের সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি করেছে।

২০৩২ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে আর্দা গুলার

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ তুরস্কের মিডফিল্ডার আর্দা গুলারের সঙ্গে নতুন একটি দীর্ঘমেয়াদি চুক্তি সম্পন্ন করেছে। নতুন চুক্তি অনুযায়ী, গুলার ২০৩২ সাল পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটিতে থাকবেন।

রিয়াল মাদ্রিদ বুধবার (১৮ নভেম্বর) গুলারের সঙ্গে ছয় বছরের নতুন চুক্তিতে সই করার খবর নিশ্চিত করেছে। এর আগে তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত।

বর্তমান মৌসুমে আর্দা গুলার দারুণ ছন্দে রয়েছেন। তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবের ১৬ ম্যাচের ১৪টিতে অংশগ্রহণ করেছেন এবং চারটি গোল করার পাশাপাশি সাতটি অ্যাসিস্টও করেছেন।

জাতীয় দলের হয়ে গুলারও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। সম্প্রতি বেলজিয়ামের বিপক্ষে তার ফ্রি কিক গোলটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে রিয়াল মাদ্রিদ শনিবার আবার মাঠে ফিরবে। লা লিগায় তাদের প্রতিপক্ষ সেল্টা ভিগো।

বিজ্ঞাপন