বাংলাদেশের উইকেটকিপার লিটন কুমার দাস নতুন ইতিহাস গড়েছেন, টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ আটটি ডিসমিসাল করে তিনি বিশ্বরেকর্ড স্থাপন করেছেন।
জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের মধ্যে আটজনই আউট হয়েছেন লিটনের হাতে, যার মধ্যে ছয়টি ক্যাচ এবং দুটি স্টাম্পিং অন্তর্ভুক্ত। মেহেদি হাসান মিরাজের বলে রায়ান রিকেলটনকে স্টাম্পিং করার মাধ্যমে লিটন পুরোনো রেকর্ডে ভাগ বসান। পরে কাগিসো রাবাদাকে স্টাম্পিং করে তিনি এই রেকর্ডটি নিজের করে নেন।
টেস্টের দেড় শ' বছরের ইতিহাসে এর আগে এক ইনিংসে সর্বোচ্চ সাত ডিসমিসালের রেকর্ড ছিল পাঁচ উইকেটকিপারের দখলে। লিটন দাস প্রথম কিপার হিসেবে আট ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়লেন।
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ৫৫৭ রানে। বাংলাদেশ ১৫৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৩ উইকেটে ৪৭ রান।
এছাড়া, ব্যাট হাতে লিটন প্রথম ইনিংসে ১৭৯ বলে ১৪টি চার ও এক ছক্কার সাহায্যে ১২০ রানের ইনিংস খেলেন। ইনিংস ব্যবধানে না হারলে দুই ইনিংস মিলিয়েও নতুন রেকর্ডের সম্ভাবনা রয়েছে লিটনের সামনে।