রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

লিটন দাসের বিশ্বরেকর্ড, ৬০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন

লিটন দাস ইতিহাস গড়লেন, ৬০ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আবুধাবি টেস্টে।

লিটন দাসের বিশ্বরেকর্ড, ৬০ বছর পুরনো রেকর্ড ভাঙলেন

আবুধাবি টেস্টে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে ইতিহাস গড়লেন লিটন দাস। প্রথম ইনিংসে ৫৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ১০২ রান করে তিনি নিজেকে প্রমাণ করেছেন।

লিটন দাস উইকেটের পেছনেও ছিলেন অনবদ্য। প্রতিবেদন লেখা পর্যন্ত টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনের খেলা চলছিল। এ সময় পর্যন্ত আফগানিস্তান মোট ১৪টি উইকেট হারিয়েছে, যার ৯টিতেই লিটনের নাম জড়িত।

লিটন দাস লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসে ৫০+ রান করার পাশাপাশি ৯টি ডিসমিসাল করে বিরল এক বিশ্বরেকর্ডে নাম লিখিয়েছেন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের, যিনি ৬০ বছর আগে দুই ইনিংসে ৫০+ রান ও ৮টি ডিসমিসাল করেছিলেন।

লিটনের এই রেকর্ড ছাড়াও, টেস্টে এক ম্যাচে সর্বোচ্চ ডিসমিসালের কীর্তির খুব কাছাকাছি রয়েছেন তিনি। বর্তমানে এক ম্যাচে ১১টি ডিসমিসাল করে ইংল্যান্ডের জ্যাক রাসেল, সাউথ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স ও ভারতের ঋষভ পন্ত রয়েছেন।

লিটন দাস যদি আরও দুটি ডিসমিসাল করেন, তাহলে তিনি এই তিনজনের পাশে বসবেন, এবং ৩টি ডিসমিসাল করলে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও গড়বেন।

বিজ্ঞাপন