মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
খেলাধুলা

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও রোনালদোর গোল, আল নাসরের জয়

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও রোনালদোর গোল, আল নাসর ৩-১ গোলে জয়ী।

নিরাপত্তা শঙ্কা সত্ত্বেও রোনালদোর গোল, আল নাসরের জয়

এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট ওয়েস্ট রাউন্ড ২ এর ম্যাচে সোমবার রাতে নেফচি ফারগোনার বিরুদ্ধে মাঠে নামে আল নাসর। ম্যাচ শুরুর ১৫ মিনিট আগে নিরাপত্তা শঙ্কার কারণে এটি এক ঘণ্টা পেছানো হয়।

হুতি বিদ্রোহীরা রিয়াদের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যা প্রতিহত ও ধ্বংস করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। তবে নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আল-আওয়াল পার্কে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়।

পরিস্থিতি স্বাভাবিক হলে মাঠে নামেন দুদলের খেলোয়াড়রা। গ্যালারিতে উপস্থিত ছিলেন হাতে গোনা কিছু দর্শক। তবে রোনালদোর খেলায় এসব কিছুই প্রভাব ফেলতে পারেনি। ম্যাচের ৪২ মিনিটে তিনি ফারগোনোর জালে বল জড়ান।

রোনালদোর গোলের আগে আল নাসরকে এগিয়ে দিয়েছিলেন অ্যাঞ্জেলো। শেষ দিকে ফারগোনা একটি আত্মঘাতী গোল হজম করে। সব মিলিয়ে, নাসর ৩-১ গোলে জয়লাভ করে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি জোট পুরো শহরে নিরাপত্তা সতর্কতা জারি করে। মুঠোফোনে বাসিন্দাদের ঘরের ভেতরে থাকার নির্দেশনা দেওয়া হয়।

ম্যাচ শুরুর অপেক্ষায় স্টেডিয়ামের টানেলে ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। পরিস্থিতি নিরাপদ বলে নিশ্চিত হওয়ার পর খেলা শুরু হয়।

অস্বস্তিকর পরিস্থিতি সত্ত্বেও রোনালদো গোল আদায় করেছেন। এটি পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ার পর ক্লাবের জার্সিতে তার প্রথম গোল। রোনালদোর ক্যারিয়ারে এটি ৯৮১তম গোল। তিনি এখন মাত্র ১৯টি গোল দূরে রয়েছেন হাজার গোলের কীর্তি গড়ার।

বিজ্ঞাপন