শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

রোনালদোর সমালোচনায় সাংবাদিককে পাল্টা দিলেন আল নাসর কোচ

রোনালদোর সমালোচনায় সাংবাদিককে পাল্টা দিলেন আল নাসর কোচ পোস্তেকোগলু।

রোনালদোর সমালোচনায় সাংবাদিককে পাল্টা দিলেন আল নাসর কোচ

এশিয়ান চ্যাম্পিয়নস লিগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে পরাজয়ের পর আল নাসরের কোচ পোস্তেকোগলু রোনালদোর সমালোচকদের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এই ম্যাচে রোনালদো পুরো সময় খেললেও তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচ শেষে এক সাংবাদিক অভিযোগ করেন, রোনালদো কিছুই করেননি এবং পুরো দলের প্রস্তুতির ঘাটতি ছিল।

এমন অভিযোগের জবাবে পোস্তেকোগলু বলেন, “আপনি বলছেন, আমরা ভালোভাবে প্রস্তুতি নিইনি। কিন্তু আপনি তো সেখানে (অনুশীলনে) ছিলেন। তাহলে আপনি সত্যি কথা বলছেন না কেন? দয়া করে সৎ থাকুন।”

তিনি আরও বলেন, “এই দায় আমার। হয়তো আমি আমার কাজটা ঠিকঠাক করতে পারিনি। কিন্তু দয়া করে দলের প্রস্তুতি নিয়ে কথা বলবেন না।”

রোনালদোর পারফরম্যান্স সম্পর্কে কোচ বলেন, “রোনালদো এরই মধ্যে তিনটি গোল করেছে। প্রস্তুতির জন্য সে পর্যাপ্ত সময় পায়নি। খেলোয়াড়েরা নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে।”

পোস্তেকোগলু সাংবাদিককে সতর্ক করে বলেন, “একজন খেলোয়াড়ের প্রতি এমন অভিযোগ করা উচিত নয়, যিনি এখনও উদাহরণ তৈরি করছেন।”

তিনি শেষ পর্যন্ত বলেন, “আপনি আর আমি বোধহয় ভিন্ন ম্যাচ দেখেছি।”

বিজ্ঞাপন