এশিয়ান চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুতে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ৪-০ গোলে পরাজিত হয়েছে আল নাসর।
এই ম্যাচে রোনালদো সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর সবচেয়ে বড় হার দেখলেন। এর আগে ২০২২ সালের আগস্টে ম্যান ইউনাইটেডের জার্সিতে ব্রেন্টেফোর্ডের কাছে ৪-০ গোলের পরাজয়ের অভিজ্ঞতা ছিল তার।
ম্যাচটি অনুষ্ঠিত হয় আমিরাতের হাজ্জাজ বিন জায়েদ স্টেডিয়ামে। ম্যাচের ২৫ মিনিটে আল আইনের হুসেইন রাহিমি প্রথম গোলটি করেন। ৬৩ মিনিটে তিনি আবারও গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন।
৭২ মিনিটে সুফিয়ান রাহিমি গোল করে ব্যবধান আরও বাড়ান। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে জর্জিওস ইয়াকুমাকিস গোল করে স্কোরলাইন ৪-০ করেন।
ম্যাচের শেষ দিকে নাসরের কাছে গোল হ্রাসের সুযোগ ছিল, কিন্তু রোনালদোর ফ্রি-কিক সহজেই ঠেকিয়ে দেন আল আইনের গোলকিপার খালিদ ঈসা। এই হারের পর নাসরের সর্বশেষ ৪ ম্যাচে জয় মাত্র একটি।