ক্রিস্টিয়ানো রোনালদো সম্প্রতি দাবি করেছেন, পেলে ও মারাদোনাকে ছাড়িয়ে তিনি সর্বকালের সেরা ফুটবলার। ৪১ বছর বয়সী এই মহাতারকা সিএনএন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে এ দাবি করেন।
রোনালদো জানান, কোচ জর্জ জেসুসের সঙ্গে বিরোধের কারণে আন্তর্জাতিক বিরতির মাঝপথে ক্যাম্প ছেড়ে গেছেন তিনি। এই পরিস্থিতিতে তিনি নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী রয়েছেন এবং বলেন, "আমি এখন যে ফর্মে আছি, যে গোলগুলো করছি, মানুষ সেগুলোর যথাযথ মূল্যায়ন করছে না।"
রোনালদো ক্লাব ও জাতীয় দলের হয়ে ইতিমধ্যে ৯৮১ গোল করেছেন এবং তিনি জানান, মাত্র ১৯ গোল হলেই প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
তিনি বলেন, "ইতিহাসের সেরা ফুটবলার আমি, ব্যস— এ নিয়ে আর কোনো কথা নেই। পরিসংখ্যানই সব বলে দিচ্ছে। যদি ১ হাজার গোলে পৌঁছাতে পারি, সেটা হবে অসাধারণ একটা অর্জন।"
সাক্ষাৎকারটি সম্প্রতি প্রচারিত হলেও, সিএনএন পরে জানায়, এটি ২০২৫ সালের ফেব্রুয়ারির ভিডিও। ওই সময় রোনালদো স্প্যানিশ টেলিভিশন লা সেক্সতার সঙ্গে আলাপ করেছিলেন।