মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা

বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দিয়েছে।

বাংলাদেশ দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রা করেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম বহরে কোচিং স্টাফসহ ১৭ জন সদস্য দেশ ছেড়েছেন। টাইগাররা মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটের একটি ফ্লাইটে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হন।

দলটি দুই বহরে বিভক্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছানোর পর পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি শুরু করবে। আগামীকাল বুধবার দ্বিতীয় বহরে বাকিরা সফরে যাবেন।

সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে চোট পেয়ে ওপেনার সাদমান ইসলাম ছিটকে গেছেন। এছাড়া, বাদ পড়েছেন নাঈম হাসান। তবে ফিরেছেন মুমিনুল হক, যিনি ক্যারিবীয়দের বিপক্ষে ঢাকা টেস্টে মাথায় চোট পাওয়ায় সিলেটে খেলতে পারেননি।

আসন্ন টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। প্রথম টেস্ট ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে। দ্বিতীয় টেস্ট ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণেই অংশগ্রহণ করবে।

বিজ্ঞাপন