দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন ডেল মার্টিন বেনকেনস্টাইন। তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
মোহাম্মদ আশরাফুলকে সরিয়ে দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন ব্যাটিং কোচ নিয়োগের জন্য পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা এবং অন্যান্য সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেছে। তবে তাদের সঙ্গে চুক্তি হচ্ছে না।
বেনকেনস্টাইন ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন।
তিনি আপাতত শুধুমাত্র আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন। এই সিরিজে বাংলাদেশ টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি— তিন সংস্করণেই খেলবে।
এদিকে, দক্ষিণ আফ্রিকা সফরে দলের ফিল্ডিং কোচ হিসেবে আশিক মজুমদার থাকছেন না। তিনি 'এ' দলের সঙ্গে যাচ্ছেন, ফলে সহকারী কোচ মাকেতা ফিল্ডিংয়ের দায়িত্ব নেবেন।