ডিআরইউ ‘ল্যাবএইড-ওয়ালটন মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’-এ ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রথম জয় অর্জন করেছে। আজ সোমবার সকালে রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা দ্য ডেইলি স্টারকে পরাজিত করে।
ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দ্য ডেইলি স্টার। নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে তারা ১০৩ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে ইনডিপেনডেন্ট টেলিভিশনও ১০৩ রান তোলে, ফলে ম্যাচটি টাই হয়ে যায়। পরে সুপার ওভারে ইনডিপেনডেন্ট টেলিভিশন জয় নিশ্চিত করে।
ম্যাচে ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিকদার মেহেদী অপরাজিত ৪০ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।