রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কাতার-তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

কাতার ও তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

কাতার-তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিধর দেশ তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে কাতার। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দপ্তর এ ঘোষণা দিয়েছে।

এদিন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ইস্তাম্বুলে বৈঠক করেন এরদোয়ান। বৈঠকে কাতারের আমিরকে উপসাগরীয় আরব অঞ্চলে যুদ্ধের পুনরাবৃত্তি ঠেকাতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এরদোয়ান।

বৈঠকের পর দুই দেশের মধ্যে প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসে। চুক্তি অনুযায়ী, যেকোনো পক্ষের ওপর সশস্ত্র হামলা হলে উভয় দেশ ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলায় অবস্থান নেবে।

তবে চুক্তিতে আর কোনো বিষয়ে জোর দেওয়া হয়েছে কিনা, এ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিজ্ঞাপন