শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

গাজীপুর, সাভার ও আশুলিয়ায় কারখানায় উৎপাদন শুরু

গাজীপুর, সাভার ও আশুলিয়ার কারখানায় উৎপাদন শুরু হয়েছে। শ্রমিকরা কর্মস্থলে ফিরছেন।

গাজীপুর, সাভার ও আশুলিয়ায় কারখানায় উৎপাদন শুরু

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের পর গাজীপুর, সাভার ও আশুলিয়ার শিল্পকারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে। আজ শনিবার সকাল থেকে শ্রমিকরা কর্মস্থলে ফিরতে শুরু করেন।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে কোনো অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের দলবদ্ধভাবে কাজে ফিরতে দেখা গেছে।

শিল্প পুলিশ জানায়, শনিবার গাজীপুরের অধিকাংশ কারখানা খোলা রয়েছে, তবে ৩৫টি কারখানা এখনও বন্ধ রয়েছে। শ্রমিকরা তাদের আইডি কার্ড প্রদর্শন করে কারখানায় প্রবেশ করছেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, সকাল থেকে উৎপাদন কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে এবং কোনো আন্দোলন বা কর্মবিরতির খবর পাওয়া যায়নি।

সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলেও প্রায় সব পোশাক কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তাজনিত কারণে ১৫টি কারখানা এখনও বন্ধ রয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, চলমান শ্রমিক অসন্তোষের কারণে ১২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারখানাগুলোর সামনে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।

বিজ্ঞাপন