শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

গাজীপুরে শ্রমিকদের সহিংসতা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরে শ্রমিকদের সহিংসতা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি তুলে ধরা হয়।

গাজীপুরে শ্রমিকদের সহিংসতা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতাদের অংশগ্রহণে আন্দোলনের নামে সহিংসতা রোধ ও শ্রমিকদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভোগড়া বাইপাস এলাকায় সম্মিলিত গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদ এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ–শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, ‘শ্রমিকদের আন্দোলনে একটি পক্ষ ইন্ধন দিচ্ছে যা আইন শৃঙ্খলা বাহিনী সনাক্ত করেছে। ইতোমধ্যে তাদের গ্রেপ্তার করায় পরিস্থিতি উন্নয়ন হয়েছে।’

হুমায়ুন কবির খান আরও বলেন, ‘এখন শ্রমিকরাও বুঝতে পারছেন, কারখানা বাঁচলে তারাও বাঁচবেন।’ অনুষ্ঠানে সাবেক কাউন্সিলর ও গাজীপুর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ সরকার সভাপতিত্ব করেন।

মতবিনিময় সভায় শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান বাবুল, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমেন, এবং বাসন মেট্রো থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল হাকিম বক্তব্য রাখেন।

সভায় অংশগ্রহণকারীরা শ্রমিকদের জন্য রেশনিংয়ের মাধ্যমে নিত্য পণ্য সরবরাহ, আলাদা হাসপাতাল, বাসাবাড়ির ভাড়া না বাড়ানো এবং শ্রমিকদের ন্যায় সঙ্গত মজুরি দাবি করেন। এছাড়া বিশৃঙ্খলা রোধে শ্রমিকদের সচেতনতা বৃদ্ধি ও কারখানা নিরাপত্তায় প্রচারণার ওপর জোর দেওয়া হয়।

বিজ্ঞাপন