শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে, ভোটগ্রহণ চলছে পাঁচ জেলায়।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৮ বছর পর অনুষ্ঠিত হচ্ছে উৎসবমুখর পরিবেশে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে দেশের পাঁচ জেলার ২৩০টি চা বাগানের কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম ও রাঙামাটি জেলার ২০টি উপজেলায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ১ লাখ ৫৩ হাজার চা শ্রমিক ভোটাধিকার প্রয়োগ করবেন।

মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ ৬০ হাজার ৪৮৭ জন ভোটার রয়েছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন পুলিশ ও আনসার সদস্যরা।

উল্লেখ্য, সর্বশেষ বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ২০১৮ সালের ২৪ জুন অনুষ্ঠিত হয়েছিল।

বিজ্ঞাপন